Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা দিতে হবে না, সংসদে আইন পাস

admin • 11 Sep 2023, 01:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা দিতে হবে না, সংসদে আইন পাস

আপত্তির মুখেও ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে ভূমি উন্নয়ন কর আইন ২০২৩। তবে বিলের প্রস্তাবনা অনুযায়ী, ২৫ বিঘার বেশি জমির মালিক হলে পুরো খাজনা দিতে হবে। এ ছাড়া এখন থেকে বাংলার পরিবর্তে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী কর আদায় হবে।

নতুন করে ভূমি উন্নয়ন কর ধার্য, কর ফাঁকি ও আদায়ে অনিয়ম রোধে রোববার জাতীয় সংসদে বিল উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

 

মন্ত্রী জানান, নতুন আইনে ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে হলে সরকারের অনুমতি লাগবে। তবে ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ থাকবে। ভূমিমন্ত্রী আরও জানান, ভূমির কর পরিশোধ অনলাইনে করার ফলে প্রতিদিন পাঁচ কোটি টাকা আদায় হচ্ছে।

 

তবে বিলে আপত্তি জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, সব থেকে কম দামের মৌজার বেশি দর দেখিয়ে সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে। সমতল ও পাহাড়ে আলাদা দর নির্ধারণের দাবি জানান তিনি।

 

এ প্রসঙ্গে গণফোরামের এমপি মোকাব্বির খান অভিযোগ করেন, এ সংশোধনীতে দুর্নীতির সুযোগ আরও বাড়বে। জমি নিবন্ধন নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়হীনতা অচিরেই দূর করা হবে বলে আশা করেন ভূমিমন্ত্রী।

 

এ ছাড়া রোববারের অধিবেশনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল-২০২৩ পাস হয়। যার উদ্দেশ্য সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।