Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ

২৩ হাজার বোতল জমজমের নকল পানি জব্দ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিচালিত অভিযানে এসব পানির বোতল জব্দ করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সঙ্গে জড়িত সরঞ্জাম।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্যের বিস্তার প্রতিরোধের উদ্দেশ্যেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। সৌদি আরবের আবে জমজম কুয়ার পবিত্র পানি সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত ভক্তি ও মর্যাদাপূর্ণ পানীয়। বছরব্যাপী এর চাহিদা থাকলেও হজের মৌসুমে এই পানির চাহিদা সবচেয়ে বেশি হয়।

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা। এ সময় সেখানে ২০০ মিলিলিটার পরিমাপের ২৩ হাজার নকল জমজম পানির বোতলের অস্তিত্ব খুঁজে পান।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। যারা এসব অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় বিদেশি ফ্রেবিক সফটনার পণ্যের আড়ালে জমজম কুপের পবিত্র পানি জালিয়াতির মাধ্যমে পাচার করার সময় কয়েকজনকে আটক করেন দেশটির কাস্টমস এর গোয়েন্দা কর্মকর্তারা। এসময় একটি লরি থেকে ৫ হাজার প্লাস্টিকের বোতলে ২৫ হাজার লিটার জমজম এর পানি আটক করা হয়েছে। যার মূল্য মালয়েশিয়ান রিংগিতে প্রায় ১.৩ মিলিয়ন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৩ কোটি টাকারও বেশি। রাত ১১টার সময় দেশটির কেদাহ রাজ্যের একটি মহাসড়কে অভিযান চালিয়ে এ পবিত্র পানি জব্দ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।