Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

২২ জুন থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
২২ জুন থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

ফের মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে । নতুনসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২২ জুন) থেকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া ২৯ জুন ঈদুল আজহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার সই করা নোটিশ থেকে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া অফ পিক আওয়ার বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রেন চলবে প্রতি ১৫ মিনিট পর।

আরও জানা গেছে এখন থেকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। যেটি আগে ছিল মঙ্গলবার। শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফ পিক আওয়ার ধরা হয়েছে। এ সময়ে প্রতি ১২ মিনিট পর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আর বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর ট্রেন চলবে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু থকলেও, এবার কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।