Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

২০ এপ্রিল হাইকোর্টসহ সব আদালতে ছুটি ঘোষণা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
২০ এপ্রিল হাইকোর্টসহ সব আদালতে ছুটি ঘোষণা

ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ২০ এপ্রিল থেকে হাইকোর্টসহ দেশের সব অধস্তন আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক সার্কুলারে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

রোববার( ১৬ এপ্রিল)  সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।

 

গত ১১ এপ্রিল সরকারের নির্বাহী আদেশে এবারের ঈদের ছুটির সঙ্গে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

সোমবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে এবারের ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

 

সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। তবে মানুষের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণ যেন মসৃণ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।