Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষার দেড় ঘণ্টা শেষ হওয়ার পর এই ত্রুটির সমাধান করেন সংশ্লিষ্টরা। পরে আবার চলতি বছরের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষার প্রথম দিন উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তারা দায়িত্বরত শিক্ষকদের জানান। তবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ভুল স্বীকার করে প্রশ্নপত্র পরিবর্তন করা হয়। ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার জন্য দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।

তাদের অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে খাতা কেড়ে নেওয়া হয়। অভিভাবকরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এমন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হয়েছে।

জানা গেছে, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে নতুন সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ নিশ্চিত করেন। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত এক ঘণ্টা ৪০ মিনিট সময় বৃদ্ধি করেন।

ইউএনও আসিফ আল জিনাত জানান, ভুলে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্নপত্র চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যতটুকু সময় নষ্ট হয়েছে, তা পূরণ করে দেওয়া হয়েছে। তারা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।