Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

২০২৪ সালের রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করলো আমিরাত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
২০২৪ সালের রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করলো আমিরাত

আগামী বছর ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (ইএএস) বরাতে নতুন এই তারিখ ঘোষণা করা হয়েছে।

 

এর আগে গত ১২ ডিসেম্বর দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, আগামী ১২ মার্চ (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

 

তবে আট দিন পর চলতি মাসের ২০ ডিসেম্বর সংবাদমাধ্যম দুবাই টাইমআউটের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত তারিখ একদিন এগিয়ে রমজান শুরুর নতুন দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছে ১১ মার্চ (সোমবার)।

 

এদিকে, রমজান মাস ১১ মার্চ শুরু হলে ২৯ বা ৩০ দিন সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ-উল ফিতর উদযাপন করবেন আগামী ১০ এপ্রিল বা বুধবার।

 

এর আগে, ১৩ ডিসেম্বর দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, পবিত্র মাহে রমজান থেকে সংযুক্ত আরব আমিরাত আর মাত্র ৯০ দিন দূরে রয়েছে। ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত, রমজান মাসে মুসলমানরা সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত মহান রবের সন্তুষ্টির জন্য সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন যাকে সিয়াম সাধনা বা রোজা বলা হয়।

 

সাধারণভাবে এ সময় দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মদিবস কমিয়ে আনা হয় এবং সবার জন্যে একটি সাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরির ব্যবস্থা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।