Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেল শিক্ষার্থী!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেল শিক্ষার্থী!

কোনো বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ কত পেতে পারে? এর উত্তর হচ্ছে, সে সর্বোচ্চ ২০০ পেতে পারে। এর বেশি পাওয়া কখনোই সম্ভব নয়।

কিন্তু ভারতের গুজরাটে চতুর্থ শ্রেণির (ফোর্থ গ্রেড) এক শিক্ষার্থী এক বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ২১২! ২০০ নম্বরের আরেকটি বিষয়ের পরীক্ষায় সে পেয়েছে ২১১!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গুজরাটের দাহুদ জেলার একটি স্কুলের এ ঘটনা অনাকাঙ্ক্ষিত ভুল বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন। সম্প্রতি চতুর্থ শ্রেণির পরীক্ষার রেজাল্ট শিট হাতে পায় ভানশিবেন মণীশভাই। সে রেজাল্ট শিট দেখে তাজ্জব বনে যায়। তাতে ২০০ নম্বরের গুজরাটি বিষয়ে সে পেয়েছে ২১১! আর গণিতে স্মরণকালের সেরা রেজাল্ট করেছে সে, ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১২!

এই ফল পেয়ে দ্রুত বাবা–মাকে জানায় ভানশিবেন মণীশভাই। এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা। ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত গড়ালে শুরু হয় সমালোচনা।

পরে জানা যায় রেজাল্ট শিট বানানোর সময় ভুল হয়েছে। পরে তার রেজাল্ট ঠিক করে দেওয়া হয়। আসলে গুজরাটি বিষয়ে সে পেয়েছিল ১৯১ এবং গণিতে পেয়েছিল ১৯০। বাকি বিষয়ের রেজাল্ট ঠিকই ছিল।

এ ঘটনার সঠিক কারণ বের করতে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা বিভাগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।