Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

১ জুলাই থেকে সব ধরনের অফলাইন টেন্ডার বন্ধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
১ জুলাই থেকে সব ধরনের অফলাইন টেন্ডার বন্ধ

সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) শতভাগ বাস্তবায়ন করতে আগামী ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে অফলাইন টেন্ডার কার্যক্রম।

আজ মঙ্গলবার বিপিপিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ।

কর্মশালায় এস এম মঈন উদ্দীন আহম্মেদ জানিয়েছেন, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে কোনো টেন্ডার প্রক্রিয়া ম্যানুয়ালি শুরু হয়ে থাকলে, সেই টেন্ডারের অবশিষ্ট ধাপগুলো ম্যানুয়াল পদ্ধতিতেই সম্পন্ন হবে। তবে ১ জুলাই থেকে আর কোনো অফলাইন টেন্ডারের অনুমোদন দেবে না বিপিপিএ।

তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী সব সরকারি ক্রয়ে ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অধ্যাদেশটিকে আইনে পরিণত করে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইনে পরিণত করা হয় গত ১০ এপ্রিল।

এতদিন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ক্রয়কারী অফিসগুলোর (পিই) আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়াল টেন্ডারের অনুমতি দিয়ে আসছিল বিপিপিএ। ১ জুলাই থেকে আর থাকছে না সেই সুযোগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।