Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে আ.লীগ

admin • 22 Dec 2023, 07:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে আ.লীগ

রাজধানীতে আগামী ১ জানুয়ারি (সোমবার) নির্বাচনী জনসভা করবে আওয়ামী লীগ। ওই দিন বিকেল ৩টায় মোহাম্মদপুরের শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়।

 

এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

   

প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।