মাত্রে ১৭ বছর বয়সে অ্যাটর্নি হলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক কিশোর। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার রাজ্যের বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বকনিষ্ঠ ব্যক্তি অ্যাটর্নি হিসেবে তিনি প্র্যাকটিস করছেন।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পাস করা ওই কিশোরের নাম পিটার পার্ক। গত জুলাইয়ে এই পরীক্ষায় অংশ নেয়ার পর নভেম্বরে ফলাফলে দেয়ার পর জানা যায় সর্বকনিষ্ঠ অ্যাটর্নি হিসবে তিনি উত্তীর্ণ হয়েছেন।
স্টেট বারের নির্বাহী পরিচালক লেহ উইলসন বলেন, যেকোনো বয়সেই ক্যালিফোর্নিয়া বারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে কারও জন্য বিরাট অর্জন। আর এটা যদি পার্কের মতো এত কম বয়সে এটি অসাধারণ একটি কৃতিত্ব।
এর আগে এ বছর আইন স্কুলের পাঠ চুকানোর পর আগস্ট থেকেই আইন পেশায় কাজ শুরু করে দেন। জানা যায়, ২০১৯ সালে মাত্র ১৩ বছর বয়সে হাই স্কুল শুরু করেন পার্ক, পাশাপাশি একই সময়ে নর্থ ওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি স্কুল অফ ল-এ চার বছরের আইন প্রোগ্রামে ভর্তি হয়। কলেজ স্তরের দক্ষতা পরীক্ষা শেষ করার পরে ছাত্রদের আইন স্কুলে আবেদন করার অনুমতি দেওয়া হয়।
২০২১ সালে পার্ক অঙ্গরাজ্যের হাইস্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং এ বছর উত্তীর্ণ হন। আগস্টে তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে একজন ল ক্লার্ক হন। অক্টোবরের শেষের দিকে তিনি ১৮ বছরে পা দেন এবং অ্যাটর্নি হিসেবে ৫ ডিসেম্বর শপথ নেন।





