Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও অক্ষত আইফোন!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও অক্ষত আইফোন!

গত শুক্রবার রাতে আমেরিকার আলাস্কা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঘটে বড়সড় এক দুর্ঘটনা। মাঝ আকাশে আচমকাই খুলে যায় উড়োজাহাজের দরজা। দুর্ঘটনাটি যখন ঘটে তখন মাটি থেকে ১৬ হাজার ফুট উঁচুতে ছিল ফ্লাইট। যাত্রীরা অক্ষত থাকলেও তীব্র বাতাসের তোড়ে অনেক জিনিসপত্র উড়োজাহাজ থেকে নীচে পড়ে যায়। এসবের মধ্যে ছিল এক যাত্রীর আইফোনও।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ঘটনার দুইদিন পর সেই ফোনটির খোঁজ মিলেছে। একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আইফোনটি! গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনাথন বেটস নামের এক ব্যক্তি ফোনটি খুঁজে পাওয়ার কথা জানান। যদিও ফোনটির নির্দিষ্ট মডেল সম্পর্কে কোনো তথ্য জানাননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, আইফোন ১৪ প্রো অথবা ১৫ প্রো সিরিজের ফোন হবে এটি।

 

সিনাথন বেটস লিখেছেন, ‘রাস্তায় হাঁটার সময় আইফোনটি পেয়েছি। ফোনটিতে ফ্লাইট মোড চালু এবং এখনও পর্যন্ত অর্ধেকের বেশি চার্জ আছে। আলাস্কা এয়ারলাইন্সের একটি লাগেজ দাবির অনলাইন রশিদ রয়েছে খোলা রয়েছে। ১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও ফোনটি অক্ষত আছে।’ এই আইফোনটি আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং ১২৮২-এর কোনো যাত্রীর বলেই দাবি করা হয়েছে।

 

গত শুক্রবার পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিওগামী এস ১২৮২ উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনার সম্মুখীন হয়। ফ্লাইটটি ১৭১ যাত্রী এবং ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে।

 

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজটি ১৬ হাজার ফুট উচ্চতায় ওঠার পর সেই সময় আচমকাই বাতাসের দাপটে একটি দরজা খুলে যায়। পরে দিক পরিবর্তন করে এটি আবার পোর্টল্যান্ড বিমানবন্দরে ফিরে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।