Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

১৫ বছর পর পাকিস্তানের মাটিতে টাইগার যুবাদের সিরিজ জয়

admin • 14 Nov 2022, 09:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১৫ বছর পর পাকিস্তানের মাটিতে টাইগার যুবাদের সিরিজ জয়

পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৫ বছর পর সিরিজ জিতল টাইগার যুব দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেত সোমবার (১৪ নভেম্বর) ৪ উইকেটের ব্যবধানে পাকিস্তানি যুবাদের হারিয়েছে বাংলাদেশ।

আর এই জয়ের ফলে ২-১ এ সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান।

এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন তাইব আরিফ। সিরিজে দারুণ ফর্মে থাকা আরেক ব্যাটার আরাফাত মিনহাজ করেন ৪৩ রান। বাংলাদেশ দলের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও রোহানাত দৌলাহ।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আশিকুর রহমান শিবলি। এছাড়া পারেভজ রহমান অপারিজিত থাকেন ৫৭ রানে। এই দুই ব্যাটারের জোড়া অর্ধ-শতকে ১ ওভার বাকি থাকতেই সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান এবং আরাফাত জিসান নেন ২টি করে উইকেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।