Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক

admin • 15 Aug 2026, 09:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

 

আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন—ঢাবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিরাজুল এবং সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী ফজলুর রহমান কাদের।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ আগস্ট উপলক্ষে ভোরে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুজনের কর্মকাণ্ড পুলিশের সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

  রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেনও বিষয়টি নিশ্চিত করে জানান, দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।