Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১৪ জেলায় নতুন পুলিশ সুপার

admin • 23 Jun 2024, 02:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১৪ জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

জেলাগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।