Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

১১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ আগস্ট) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকারব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা।

ওই কর্মকর্তারা শিশুদের দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে সেখানে আটকে রেখেছেন। এমনকি শিশুদের নিজ দেশে ফিরতেও তারা বাধা দিচ্ছেন।

এর আগে, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।