Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১১ ঘণ্টা পর উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

admin • 21 Nov 2023, 05:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১১ ঘণ্টা পর উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রংপুরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম।

 

তারা জানান, দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। পরে আড়াইটার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া এসময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 

প্রসঙ্গত, এর আগে, সকাল ১০ টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে উদ্ধারকারী এক‌টি রি‌লিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। বেলা সাড়ে ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে পড়ে। যার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।