Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট খেলাধুলা

১১৮ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
১১৮ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড

বিশ্বকাপের গত আসরের ফাইনালে খেলে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। কিউইদের হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শিরোপার স্বাদ পায় ইংরেজরা।

২০১৯ সালের বিশ্বকাপে ফাইনালে খেলা ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে আজ বিশ্বকাপের ১৩তম আসর শুরু।

বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্রিটিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান জমা করেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ব্যক্তিগত ১৪, ৩৩, ২৫ ও ১১ রান করে সাজঘরে ফিরেছেন ডেভিড মালান, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক ও মঈন আলি।

দলকে এগিয়ে নিচ্ছেন জো রুট। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক জস বাটলার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।