Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

১১০ বছর বয়সে ফের বিয়ে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১১০ বছর বয়সে ফের বিয়ে

একাকিত্ব দূর করতে পাকিস্তানের ১১০ বছর বয়সী আব্দুল হুনান নামে এক বৃদ্ধ চতুর্থ বিয়ে করেছেন। ১২ সন্তানের এই পিতা ৫৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছেন। আব্দুলের বড় ছেলের ৭০ বছর। ১১০ বছর বয়সের জীবনে আব্দুলের ছয় ছেলে, ছয় মেয়ে এবং ডজনের উপর নাতি-নাতনি রয়েছে।

তিন জন স্ত্রী থাকা সত্ত্বেও বড় একা লাগত আব্দুলের। তাই সমাজের কথা উপেক্ষা করে কেবল মনের কথা শুনেই তিনি চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব ছিমছাম ভাবে বাড়ির সদস্যদের উপস্থিতিতেই বিয়ে সারেন আব্দুল।

আব্দুলের বিয়েতে উপস্থিত ছিলেন তার পরিবারের সব সদস্য। সেখানেই তার নাতি-নাতনীদের মধ্যে একজন বিয়ের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়। তারপর সেই ভিডিও ভাইরাল হয়।

ভিডিও দেখে সংবাদমাধ্যম কর্মীরা আব্দুলের সাথে যোগাযোগ করে তার চতুর্থ বিয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড্ড একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বৌ আনলে আমার একাকীত্বও কাটবে, আর বাড়িও ভরা থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।