Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

admin • 06 Aug 2026, 11:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত দিনেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং প্রচলিত অন্যান্য মাধ্যমে ফল জানতে পারবেন।

এদিকে একই বিজ্ঞপ্তিতে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।

প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে লটারির মাধ্যমে।    তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি আগের মতোই ভর্তি পরীক্ষার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।