Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

হোটেল ঘরেই হোটেলের কর্মীকে গণধর্ষণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হোটেল ঘরেই হোটেলের কর্মীকে গণধর্ষণ

তরুণীকে গণধর্ষণের অভিযোগ হোটেলের ঘরে। পাঁচ জনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণী হোটেলেরই কর্মী বলে জানা গেছে। অভিযোগ, মদ খাইয়ে তার উপর অত্যাচার করা হয়। মারধরের অভিযোগও তুলেছেন নির্যাতিতা।

 

ঘটনাটি ভারতের আগরার তাজগঞ্জ থানা এলাকার। সেখানেই একটি হোটেলে গেলো দেড় বছর ধরে চাকরি করেন তরুণী। অভিযোগ, তাকে জোর করে মদ খাওয়ানো হয়। তার পর নিয়ে যাওয়া হয় হোটেলের একটি ঘরে। প্রতিবাদ করলে তরুণীকে মারধরও করেন অভিযুক্তেরা। ওই ঘরেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

 

এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তরুণীকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে। তাকে টেনেহিঁচড়ে একটি ঘরের ভেতরে ঢোকাতেও দেখা গেছে একদল যুবককে।

 

তাজগঞ্জ থানার পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তারা এই ঘটনায় চার যুবক এবং এক মহিলাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী ধর্ষণ, হেনস্থা এবং অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

   

পুলিশ জানিয়েছে, তরুণীর সঙ্গে অভিযুক্তদের কী সম্পর্ক, তাকে কেন এ ভাবে হেনস্থা করা হল, সে সম্বন্ধে খোঁজখবর নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।