Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

হাসপাতালে সংকট, সরকারি ওষুধ ভাসছে ডোবায়

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হাসপাতালে সংকট, সরকারি ওষুধ ভাসছে ডোবায়

জামালপুরের ইসলামপুরে একটি ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুলসহ নানা ধরনের ওষুধ ভাসতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করেন।

 

স্থানীয়দের অভিযোগ, ধনতলা কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন একটি সরকারি কমিউনিটি ক্লিনিক। তবে এখানকার সেবা গ্রহীতারা তেমন সেবা পাচ্ছেন না। অধিকাংশ সময় হাসপাতালটিতে রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধের সংকট দেখানো হয়। রোগীদের সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। সরকারি কোনো ওষুধ তারা পান না। এছাড়া হাসপতালের স্বাস্থ্যকর্মীরা তাদের ইচ্ছে মতো আসা-যাওয়া করেন। প্রায় সময় রোগীদের সেবা না পেয়ে ফিরে যেতে হয়।

এদিকে হাসপাতালে ওষুধ সংকট, অপর দিকে সেই সরকারি ওষুধ ডোবায় ভাসতে দেখে ক্ষিপ্ত হয়েছেন সেবা গ্রহীতারা। ধনতলা গ্রামের বাসিন্দা জামিলা খাতুন বলেন, ‘অধিকাংশ সময় ক্লিনিক বন্ধ থাকে। এক-দেড় মাইল হেঁটে এসে অনেকবার ওষুধ না পেয়ে ফিরে গেছি। ক্লিনিকে গেলে বলে ওষুধ আসে না, সরকার দেয় না। তাহলে এত ওষুধ ডোবায় এলো কোথা থেকে? এই ওষুধগুলো পেলে কত গরিব মানুষের উপকার হতো।’

 

ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, ‘এই সপ্তাহে আমি অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এসব ওষুধের বিষয়ে আমি কিছু জানি না। ক্লিনিকে আমি ছাড়াও আরও দুইজন দায়িত্বে রয়েছেন। ওষুধগুলো হয়তো মেয়াদোত্তীর্ণ।’

 

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম আবু তাহের বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।