Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

হাসপাতালে মোবাইলের আলোয় অস্ত্রোপচার, মা ও নবজাতকের মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
হাসপাতালে মোবাইলের আলোয় অস্ত্রোপচার, মা ও নবজাতকের মৃত্যু

বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের লাইটে হয় অস্ত্রোপচার! তবে সিজারিয়ান অপারেশনের সময় গর্ভে থাকা শিশুর সঙ্গে মারা গেলেন প্রসূতিও। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) সুষমা স্বরাজ মেটারনিটি হোমে। এই পৌরসভার বার্ষিক বাজেট ৫২ হাজার কোটি রুপি। তারপরও হাসপাতালের বেহাল দশা ও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মৃত্যু হলো মা-নবজাতকের।

খুসরুদ্দিন আনসারি নামের শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি তার স্ত্রী সাহিদুনকে প্রসবের জন্য সুষমা স্বরাজ মেটারনিটি হোমে ভর্তি করিয়েছিলেন। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। প্রসূতির পরিবারের অভিযোগ, অপারেশনের সময় হাসপাতালে বিদ্যুৎ চলে যায়। তিন ঘণ্টা ধরে জেনারেটরও চালানো হয়নি। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বিএমসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।