Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

হাসপাতালে গিয়ে চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, বরখাস্তের নির্দেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হাসপাতালে গিয়ে চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, বরখাস্তের নির্দেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে পাননি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় এ সময় তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দুইদিনের সফরে বুধবার (৬ মার্চ) সকালে সিলেট পৌঁছান ডা. সামন্ত লাল সেন। পরে জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। রেন্টু পুরকায়স্থকে বরখাস্তের নির্দেশের পাশাপাশি আরও যারা সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না, তাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডে সেবার মান ও বহিঃবিভাগ ঘুরে দেখেন ডা. সামন্ত লাল সেন। বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স পরিদর্শনের পরে গণমাধ্যমকে তিনি জানান, দেশের স্বাস্থ্য সেবায় মূল সমস্যা জনবল সঙ্কট। জনবল সঙ্কটসহ স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যা দ্রুত নিরসনে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর নানাবাড়ি বিশ্বনাথ উপজেলার দিঘলি গ্রামে। মন্ত্রী হওয়ার পর সিলেট গিয়ে প্রথমবারের মতো নানা বাড়িতেও গেলেন তিনি। নানাবাড়িতে প্রবেশ করার সাথে সাথে ফুল দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে বরণ করে নেন আত্মীয় ও পাড়া-প্রতিবেশীরা। এরপর পূর্ব পুরুষদের স্মরণে পারিবারিক শ্মশানে যান সামন্ত লাল সেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রতি। পরে পরিবারের সদস্য ও নেতাদের দুপুরের আহার সারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।