Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

হারুনকান্ড: প্রতিবেদন দিতে আরো ৭দিন সময় চায় তদন্ত কমিটি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
হারুনকান্ড: প্রতিবেদন দিতে আরো ৭দিন সময় চায় তদন্ত কমিটি

রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি গঠিত তদন্ত কমিটি। তারা এ জন্য আরো সাত দিন সময় চেয়েছে। তবে সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ডিএমপি কমিশনার। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার।

 

এ ঘটনায় প্রথম দফায় কমিটিকে যে সময় দেওয়া হয়েছিল তার সাথে তারা আরো পাঁচ দিন সময় চেয়েছিল। আজ সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্তকাজ শেষ না হওয়ায় আরো সাত দিনের সময় চাইল কমিটি।

 

৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন-অর-রশীদ।

 

আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম। এই অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন-অর-রশীদের বিরুদ্ধে। তারা অভিযোগ করেন, তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন হারুন। ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরও হারুনসহ সঙ্গে ১০-১৫ জন পুলিশ সদস্য মিলে তাদের পেটান।

আলোচিত এ ঘটনায় ডিএমপির অপারেশন বিভাগের ডিসি আবু ইউসুফকে প্রধান করে নিউ মার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ ও মতিঝিল ডিবির এডিসিকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠিত হয়। এ ছাড়া সাময়িক বরখাস্ত করা হয় এডিসি হারুনকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।