Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

হায়দরাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ৯

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হায়দরাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ৯

ভারতে আগুন কেড়ে নিল ৯ জনের প্রাণ। দুর্ঘটনাটি দেশটির তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের নামপল্লী এলাকার। সোমবার সেখানে একটি বহুতলে আগুন লাগে। এতে আহত হয়েছে আরো তিনজন।

 

পুলিশ সূত্রে জানা যায়, বহুতলের নিচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুদ করা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইউনিট। তার পরই শুরু হয় উদ্ধারকাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছিল।

 

তা থেকেই আগুনের সূত্রপাত।

যদিও কী কারণে আগুন লেগেছে তা এখনো সরকারিভাবে জানানো হয়নি। এখনো জানা যায়নি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ। এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।