Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করলো আর্জেন্টিনা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করলো আর্জেন্টিনা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে আর্থিক সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাস। এতে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটির যোদ্ধারা।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে।

 

এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম ইসরায়েল সফর করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে তিনি ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন। একই সঙ্গে জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করার ঘোষণা দেন।

সূত্র: আল জাজিরা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।