Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাতিরঝিলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Mohiuddin Ahmad Tanveer • 07 Mar 2023, 11:16 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাতিরঝিলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম খানকে (৪০) আটক করেছে র‌্যাব-৩। আটক আসামি মো. জসিম খান রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকার ৩০৮ নম্বর বাসার লোকমান খানের ছেলে।

 

সোমবার (৬ মার্চ) রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন আইটি রোড মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

মঙ্গলবার (৭ মার্চ) সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় আদালত আসামিকে ১ বছর কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন। মামলার পর জামিনে মুক্ত হয়ে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।

 

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।