Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাতপাখাকে বিজয়ী করলে আখিরাতে শান্তি পাবেন: রেজাউল করিম

admin • 26 Jan 2026, 07:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাতপাখাকে বিজয়ী করলে আখিরাতে শান্তি পাবেন: রেজাউল করিম

হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সোমবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জে জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসন আমরা দেখেছি। তাই নতুন করে উন্নয়নের ফুলঝুড়ির প্রয়োজন নেই।’

 

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা ও বকশীগঞ্জ উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।