Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত জাতীয় ক্যাম্পাস

হাইকোর্টের নতুন আইনজীবী হলেন ৩০৫২ জন

admin • 13 Aug 2022, 10:44 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাইকোর্টের নতুন আইনজীবী হলেন ৩০৫২ জন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫২ জন আইনজীবী। (১৩ আগস্ট) শনিবার  বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।     তার আগে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।     এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।   এর আগে, গত ২৮ এনরোলমেন্ট (তালিকাভুক্তি) এর জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর কয়েক ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।