Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হরমুজ প্রণালি খুলবে: ইরান

admin • 01 Apr 2026, 01:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হরমুজ প্রণালি খুলবে: ইরান

জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে তা সবার জন্য নয় বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের সংসদীয় কমিটি এই প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে টোল নির্ধারণের বিষয়টি অনুমোদন করার পরপরই সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এক্সে এক বার্তায় ওইসব কথা জানান বলে বিবিসির লাইভে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা বার্তায় ইব্রাহিম আজিজি লিখেছেন, হরমুজ প্রণালি অবশ্যই পুনরায় খুলবে, কিন্তু আপনার জন্য নয়; এটি তাদের জন্য খোলা হবে যারা ইরানের নতুন আইন মেনে চলবে।

 

তিনি বলেছেন, ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের পরবর্তী সময়কালকে নির্দেশ করে, ৪৭ বছরের এমন আতিথেয়তা চিরতরে শেষ হয়ে গেছে।

ইব্রাহিম আজিজি লিখেছেন, ট্রাম্প অবশেষে তার শাসন পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন—কিন্তু এই অঞ্চলের সামুদ্রিক শাসনে!

সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ইরান ও ওমানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করে। তবে, সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌপথ পারাপার প্রায় ৯৫ শতাংশ কমে গেছে।

 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যজুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনের জাহাজ চলাচলে অবরোধ দিয়ে রেখেছে দেশটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।