Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

হঠাৎ থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হঠাৎ থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার (২৮ এপ্রিল) তিনি দেশটির প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর রয়টার্সের।

সম্প্রতি থাই সরকারের মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন এই মন্ত্রিসভার অনুমোদনও দিয়েছেন থাইল্যান্ডের রাজা। তবে এতে পার্নপ্রিকে শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়। যদিও এতদিন তিনি দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রয়টার্সকে বলেছেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রির পদত্যাগপত্র পেয়েছেন। তবে তার পদত্যাগের কারণে দেশের পররাষ্ট্র সম্পর্কিত কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়বে না। কেননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করতে পারবেন।

তবে এই বিষয়ে মন্তব্য জানতে পার্নপ্রির এখনো সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।