জাতীয়
হঠাৎ অসুস্থ খালেদা জিয়া
admin
• 18 Aug 2022, 05:50 AM
• পঠিত 0 বার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) তাকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, গতকাল বুধবার (১৭ আগস্ট) রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বাড়ছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আজ দুপুরে অথবা বিকেলে হাসপাতালে নেওয়া হতে পারে।
সাম্প্রতিক সময়ে করোনা ও নানা জটিলতার কারণে কয়েক দফা হাসপাতালে যেতে হয়েছে বিএনপির চেয়ারপার্সনকে।
মিরর/ হিমেল
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





