Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু,দেশে ফিরেছেন ২৮,৯৪১ হাজি

admin • 29 Jun 2024, 07:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হজে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু,দেশে ফিরেছেন ২৮,৯৪১ হাজি

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও নারী রয়েছেন ১৩ জন। এছাড়া শুক্রবার (২৮ জুন) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৭৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ২৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪৩ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।