Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

হজের খরচ কমানোর বিষয় বিবেচনা করবে সৌদি আরব

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
হজের খরচ কমানোর বিষয় বিবেচনা করবে সৌদি আরব

হজের খরচ কমানোর বিষয়টি বিবেচনা করবে সৌদি আরব। ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানিয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক সভা শেষে তিনি এ কথা জানান।

 

হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তারা বলেছেন এই জায়গায় যদি খরচ কমানো সম্ভব হয়, আমরা কমাব।

 

এসময় তৌফিক আল-রাবিয়াহ বলেন, বাংলাদেশিদের সৌদি আরবের মক্কা ও মদিনায় স্বাগত জানাতে আমরা এখানে এসেছি। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। যে কেউ মক্কা, মদিনাসহ বিভিন্ন শহর ঘুরতে পারবেন। সৌদির উন্নয়নে সহায়তা করছেন বাংলাদেশিরা। ২৮ লাখ বাংলাদেশি বর্তমানে সৌদি আরবে কাজ করছেন।

 

তিনি বলেন, আমি প্রতিটি বাংলাদেশি নাগরিককে নিশ্চিত করতে চাই, তারা ওমরাহ করতে গিয়ে সেখানে যেকোনো জায়গায় যেতে পারবেন। এখন নারীরাও মাহরাম ছাড়া মক্কা ও মদিনায় যেতে পারবেন।

 

তৌফিক আল-রাবিয়াহ বলেন, সৌদি আরবে বাস করা যেকোনো বাংলাদেশি তাদের আত্মীয়-স্বজনদের ভিজিট ভিসায় সৌদি আরবে আমন্ত্রণ জানাতে পারবেন। এছাড়াও হজের খরচ কমানো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।