Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

হজযাত্রীদের বিমানভাড়া ‘অমানবিক’: হাইকোর্ট

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
হজযাত্রীদের বিমানভাড়া ‘অমানবিক’: হাইকোর্ট

হজযাত্রীদের বিমানভাড়া অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ মার্চ) ‘হজ প্যাকেজ ২০২৩’ সংশোধন করে খরচ পুনরায় নির্ধারণ নিয়ে করা রিটের শুনানির দিন ধার্য করার সময় এ মন্তব্য করেন আদালত।

শুনানির সময় আদালত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস ছাড়া অন্য কোনো বিমানে হজযাত্রী যাওয়ার সুযোগ না রাখা ও হজযাত্রীদের কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি ভাড়া নেওয়ার ঘটনা ‘অমানবিক’।

এ সময় ধর্ম মন্ত্রণালয়কে একটি ‘অথর্ব মন্ত্রণালয়’ বলে মূল্যায়ন করে হজের খরচ বাড়ার বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেন।

ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে বলেন আদালত। হজ প্যাকেজের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আছে কি না, খোঁজ নিয়ে আদালতকে জানাতে বলা হয়েছে।

এর আগে গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন করে খরচ কমিয়ে নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

ওইদিন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল-কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান। বুধবার এ বিষয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।