Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হকার উচ্ছেদ আন্দোলনের সোহানী শিফাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

admin • 07 Jun 2026, 08:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হকার উচ্ছেদ আন্দোলনের সোহানী শিফাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

রাজধানীতে অটোরিকশা ও হকারমুক্ত রাস্তার দাবিতে আন্দোলনকারী তরুণী সোহানী সিফা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর মিটফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোহানী সিফা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আহত হাতের ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, “আমার হাত। ছুরিকাঘাতে আহত হয়েছি। এখন বাসায় আছি।”

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, সোহানী সিফা দীর্ঘদিন ধরে রাজধানীর সড়কগুলো অটোরিকশা ও হকারমুক্ত রাখার দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁর ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন অনেকেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।