Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মানবিক মানুষ হতে হবে: ইবি উপাচার্য

admin • 28 Jan 2024, 04:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মানবিক মানুষ হতে হবে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখিয়েছেন। এটি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে জ্ঞান, প্রযুক্তি, মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

 

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় প্রশাসন ভবনের সভাকক্ষে ই-গভার্ন্যাস ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা (২০২৩-২৪) বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত কর্মশালায় উপাচার্য এসব কথা বলেন।

 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা চালু করেন।

 

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি শিক্ষা ও গবেষণা নির্ভর বাংলাদেশ পেয়েছি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ গড়তে চাই।

 

তিনি আরও বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির উন্নয়ন ঘটেছে। সময়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের গবেষণা ও নতুন-নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পৌছাতে পারবো।

 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মনজুরুল হক ও ইনোভেশন টিম এপিএ আহবায়ক প্রফেসর ড. অরবিন্দ সাহা। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ইউজিসি’র অতিরিক্ত পরিচালক মোঃ শাহীন সিরাজ এবং ইউজিসি’র সিস্টেম ইঞ্জিনিয়ার ও ফোকাল পয়েন্ট ইনোভেশন দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

 

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও ফোকাল পয়েন্ট এপিএ চন্দন কুমার দাস। প্রথম কর্মশালায় বিভিন্ন অফিস প্রধান, ইনোভেশন টিম এবং এপিএ ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট অংশগ্রহণ করেন।

 

এদিকে দুপুর ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে দ্বিতীয় কর্মশালায় প্রকৌশলী ও প্রযুক্তিভুক্ত ৫টি অনুষদের বিভাগসমূহের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।