Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্মার্টফোনে কার্টুন ও ফায়ার গেমস দেখে নিজের শরীরেই আগুন দিল শিশু

admin • 30 Mar 2024, 10:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্মার্টফোনে কার্টুন ও ফায়ার গেমস দেখে নিজের শরীরেই আগুন দিল শিশু

স্মার্টফোনে বিভিন্ন কার্টুন ও ফায়ার গেমসে আসক্ত ৬ বছরের শিশু রাফিয়া মুনতাহা। এ আসক্তি থেকে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে শিশুটি। তার বাড়ি গাজীপুর সদরের আড়িনাল এলাকায়। শনিবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটিকে ভর্তি করে স্বজনরা।

 

এর আগে গত ২৭ মার্চ শিশুটির নানার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির মা জিন্নাত জাহান বলেন, মেয়ে রাফিয়া স্মার্ট টিভিতে ও স্মার্টফোনে বিভিন্ন ওয়েব সিরিজের কার্টুন দেখতো। যেমন-ফায়ার গেমসসহ অন্যান্য আরও অনেক কার্টুন দেখতো সে। এসব ওয়েব সিরিজের কার্টুনগুলোয় দেখা যায় নিজের শরীরে আগুন ধরিয়ে আবার নিভিয়ে ফেলে।

 

মেয়ে না বুঝে সেসব কার্টুন দেখে চুলার সামনে গিয়ে তার শরীরের সুতির জামার এক অংশ তার দুই হাত দিয়ে মুঠো করে আগুন ধরিয়ে দেয়। পরে নেভানোর চেষ্টা করে কিন্তু নেভাতে পারে না। দাউ দাউ করে শরীরে আগুন ধরে যায়। এসময় বাসার লোকজন তাকে জাপটে ধরে তার শরীরের আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শরীরের অনেক অংশ পুড়ে যায়।

 

জানা যায়, শিশুটির বাসা গাজীপুর সদর উত্তর ছায়াবিথি এলাকায়। রাফিয়ার বাবা ফার্মাসিস্ট এসএম মাহমুদুল হাসান। তবে আগুনের ঘটনাটি ঘটেছে তার নানার বাড়ি গাজীপুর সদর ২৮ নম্বর ওয়ার্ড আড়িনাল এলাকায়। রাফিয়া গাজীপুরে একটি বিদ্যালয়ে প্লে গ্রুপে পড়াশোনা করে। ঘটনার পরপরই রাফিয়াকে দগ্ধ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে, অবস্থা গুরুতর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।