Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

স্বামী-স্ত্রী সেজে গেস্ট হাউসে উঠে যে কাণ্ড করলেন তরুণ-তরুণী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্বামী-স্ত্রী সেজে গেস্ট হাউসে উঠে যে কাণ্ড করলেন তরুণ-তরুণী

স্বামী-স্ত্রী পরিচয়ে গেস্ট হাউজে উঠে ভয়ানক কাণ্ড ঘটিয়েছেন তরুণ-তরুণী। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার লেক থানা এলাকায় নিউ মেট্রো গেস্ট হাউসে ওঠেন ঐ যুগল। ঘণ্টা দুয়েক পরই গুলির শব্দ শুনতে পান গেস্ট হাউসের নিরাপত্তা কর্মীরা।

ভারতীয় গণমাধ্যম বলছে, সঙ্গে থাকা তরুণীকে গুলি করেন রাজেশ সাউ নামে ঐ যুবক। গুলিবিদ্ধ তরুণী প্রাণে বেঁচে নিচে নেমে আসেন। কিছুক্ষণ পর আবারও গুলির শব্দ শোনা যায়। পরে তাদের ভাড়া নেয়া কক্ষে গিয়ে গেস্ট হাউসের নিরাপত্তা কর্মীরা দেখেন, যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঐ তরুণী, অস্ত্রোপচার তার পা থেকে থেকে গুলি বের করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ জানিয়েছে, তরুণ-তরুণী উভয়ই পশ্চিমবঙ্গ রাজ্যের বজবজের বাসিন্দা। রুম ভাড়া নেয়ার সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আধার কার্ডও জমা দেন।

 

ধারণা করা হচ্ছে ঐ যুবক নিজেই নিজকে গুলি করেছেন। তবে তাদের মধ্যে কী সম্পর্ক ছিল, আর কেন তারা গেস্ট হাউসে গিয়েছিলেন, কেন যুবক মেয়েটিকে গুলি করে নিজেকে শেষ করলেন, পাশাপাশি যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো সব খতিয়ে দেখছে পুলিশ।

 

সূত্র: আনন্দবাজার

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।