Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে অনীহা নিষ্ঠুরতা, আদালতের রায়

admin • 12 Jan 2024, 10:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে অনীহা নিষ্ঠুরতা, আদালতের রায়

স্বামী শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলে স্ত্রী যদি তাতে অস্বীকৃতি জানায়, তবে এটি হবে এক ধরনের নিষ্ঠুরতা। এমনকি ঠুনকো এই কারণ দেখিয়ে স্ত্রীর কাছে ডিভোর্স (বিবাহ বিচ্ছেদ) চাইতে পারেন স্বামী। এক মামলার রায়ে সম্প্রতি এমন পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের একটি আদালত।

 

আদালত বলেছেন, কোনো বিশেষ কারণ ছাড়া স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানানো মানসিক নিষ্ঠুরতার শামিল। এ কারণে স্বামী বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন। খবর হিন্দুস্তান টাইমস

 

জানা গেছে, স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপনে উদাসীন- এমন অভিযোগ এনে পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। পরে শারীরিক সম্পর্ক স্থাপন না করে মানসিকভাবে হয়রানির অভিযোগ তুলে ২০১৪ সালে ওই ব্যক্তি স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে মামলা করেন। তবে পারিবারিক আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

 

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে ওই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে একই বছরের ১২ থেকে ২৮ জুলাই পর্যন্ত স্ত্রী স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে অস্বীকৃতি জানান। আর এমন ঘটনার পর স্বামী বিদেশে পাড়ি জমান।

মামলার রায়ে আদালত বলেন, ‘আমরা নিম্ন আদালতের সিদ্ধান্তে একমত নই। তারা বলেছিল, কোনো বৈবাহিক সম্পর্কে স্ত্রী শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে না চাইলে, তা মানসিক নিষ্ঠুরতা নয়। এই কারণে বিবাহবিচ্ছেদ চাওয়া যায় না।’

 

আদালত আরও বলেন, ‘আবেদনকারী (স্বামী) বিবাহের সবরকম আনুষ্ঠানিকতা মেনে চলেছেন। বৈবাহিক সম্পর্কের ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু স্ত্রী তার সঙ্গে একমত হননি। আবেদনকারী যে কারণ বলেছেন, তা অবশ্যই মানসিক নিষ্ঠুরতার সমান।’

 

রায়ে মধ্যপ্রদেশের হাইকোর্ট আরও বলেন, বৈবাহিক সম্পর্কে কোনটি মানসিক নিষ্ঠুরতা আর কোনটি নয়- এর কোনো মানদণ্ড বা ‘স্ট্রেট জ্যাকেট ফর্মুলা’ নেই। এমনকি এর কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, যার দ্বারা মানসিক নিষ্ঠুরতা কোনটি সেটি নিশ্চিত হওয়া যায়।

 

তাই আদালত বলেন, এ ধরনের প্রতিটি মামলার বিচারের জন্য তথ্যের প্রয়োজন। একমাত্র তথ্যের ভিত্তিতেই এমন মামলার মূল্যায়ন সম্ভব। পরে ওই ব্যক্তিকে বিবাহবিচ্ছেদে অনুমতি দেন আদালত।

  সূত্র:হিন্দুস্তান টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।