Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা

admin • 13 Apr 2026, 08:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে সাথী (১৮) নামে এক নববধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্বইচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী ওই এলাকার সাইদুরের মেয়ে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে পারিবারিকভাবে সাথীর বিয়ে হয় একই এলাকার শাহজালালের ছেলে সভার সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। গতকালও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

 

স্থানীয় জানান, ওই ঘটনার জের ধরেই অভিমান থেকে সাথী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ঘটনার বিষয়ে চরপাকেরদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, ঘটনাটি তার ওয়ার্ডের শেষ সীমানায় হওয়ায় তিনি সরাসরি ঘটনাস্থলে যেতে পারেননি।

 

তবে তিনি জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার পরই এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছেন।

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।