Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যাকারী গৃহবধূর নাম অঞ্জনা মালো (২৮)। সে পৌরসভার কামারগ্রামের শিবু সাহার স্ত্রী ও পৌরসভাধিন সোতাশী গ্রামের মৃত গোবিন্দ মালোর কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, সাত বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের।

এ দম্পতির ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সাথে অভিমান করে ১০ আগস্ট বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে সে আত্মহত্যা করে।

পরিবার ও থানা পুলিশ জানায়, স্বামীর সাথে মান অভিমানের বশবর্তী হয়ে গৃহবধূ অঞ্জনা শোবার ঘরের ফ্যানের সাথে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহর সুরতহাল করে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য আত্মহত্যাকারীর ভাই গৌরব মালোর নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, স্বামীর সাথে অভিমানে করে সে আত্মহত্যা করে। পরিবারের অভিযোগ না থাকায় সৎকারের জন্য তাদের জিম্মায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।