Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর সারা দেশ

স্বামীর মৃত্যুর ৫ ঘন্টা পর মারা গেলেন স্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্বামীর মৃত্যুর ৫ ঘন্টা পর মারা গেলেন স্ত্রী

নীলফামারী জেলার ডোমারে স্বামী সহিদুল ইসলাম প্রামানিক (৬৫) মারা যাওয়ার ৫ ঘন্টা পর শোকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী হাওয়া বেগম (৫৫)। রোববার (১৫ জানুয়ারি) সকালে ডোমার পৌর শহরের চিকনমাটি (সাহাপাড়া) এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। 

সহিদুল ইসলাম চিকনমাটি এলাকার মৃতঃ মজির উদ্দিন প্রামানিকের ছেলে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের ৬টি মেয়ে সন্তান রয়েছে।

প্রতিবেশী সামাদ ও রিমু জানান, ভোরে ফজরের নামাজ পরে গরু-ছাগল মাঠে বেঁধে বাড়িতে আসেন সহিদুল ইসলাম। এর কিছুক্ষণ পর তার খারাপ লাগতে শুরু করে। এ সময় পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই সকাল ৭টার দিকে মৃত্যু ঘটে। স্বামীর মৃত্যুর সংবাদে বার বার মুর্ছা যান স্ত্রী হাওয়া বেগম। বাদ জোহর সহিদুল ইসলামকে দাফনের প্রস্তুতির জন্য গোসল করানোর পর দুপুর ১২টার দিকে জ্ঞান হারিয়ে ফেলেন স্ত্রী হাওয়া বেগম। স্বজনরা প্রথমে মনে করেছিলেন কাঁদতে কাঁদতে হয়তো অজ্ঞান হয়ে পরেছে। এ সময় তার জ্ঞান ফেরাতে স্বজনরা মুখে ও দাঁতে পানি ছিটালেও তার কোন সাড়াশব্দ না মেলায় স্থানীয় ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, স্বামী সহিদুলকে গোসল করানোর পর কাফন পরিয়ে খাটিয়ায় শুইয়ে রাখা হয়েছে। পাশেই আর একটি খাটিয়া এনে রাখা হয়েছে। যাতে রাখা হবে তার দীর্ঘদিনের সাথী স্ত্রী হাওয়া বেগমকে। বাদ আছর একই সাথে ডোমার কেন্দ্রিয় ঈদগাঁহ মাঠে জানাযার নামাজ শেষে তাদের দাফন কাজ সম্পন্ন হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।