Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ

admin • 17 May 2026, 12:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাছলিমা খাতুন সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের কন্যা। তার স্বামী সাদ্দাম হোসেন লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে। তাছলিমার ১২ বছর বয়সী একটি কন্যা এবং ৯ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের কন্যা সাদিয়া খাতুন জানায়, মায়ের সঙ্গে বাবার প্রায় ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। গতকাল রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছু পর গরুর মত গোঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করে দেখি দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি মাকে বাবা খুন করেছে।

নিহতের বাবা নূরুজ্জামান বলেন, সাদ্দাম যৌতুকের দাবিতে আমার মেয়েকে নির্যাতন করত। টাকা দিলে কিছুদিন ভালো থাকত। গতকাল রাত সাড়ে ১১টায় আমাকে ফোন করে জানানো হয় আমার মেয়েকে সাদ্দাম জবাই করে হত্যা করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।