Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

স্বামীর পরকীয়ার খবর পেয়ে প্লেনের টিকেটের টাকা ফেরত চাইলেন স্ত্রী, অতঃপর...

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্বামীর পরকীয়ার খবর পেয়ে প্লেনের টিকেটের টাকা ফেরত চাইলেন স্ত্রী, অতঃপর...

অভিযোগকারীদের হাস্যরসাত্মক উত্তর দেওয়ার জন্য বহুল আলোচিত ইউরোপের বিখ্যাত এয়ারলাইন রায়ানএয়ার। এবারও ঘটলো আরেকটি মজার ঘটনা।

 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) কার্লি নামের এক নারী রায়ানএয়ারকে মেনশন করে প্লেনের টিকেটের টাকা ফেরত চেয়েছেন। তিনি লিখেছেন, আমি নিজের এবং আমার স্বামীর জন্য ফ্লাইট বুক করেছিলাম, কিন্তু এইমাত্র জানতে পারলাম, আমার স্বামীর অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে! আমি এখন আমার প্লেনের টাকা ফেরত চাই।

 

কার্লির এমন টুইটের উত্তরে রসিকতা করে রায়ানএয়ার লিখেছে, ইমোশনাল ব্যাগেজের জন্য আরো বেশি মূল্য দিতে হবে, কার্লি।রায়ানএয়ারের এ উত্তর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাস্যকর অনেক মন্তব্য করেছেন টুইটার ব্যবহারকারীরা।

 

একজন লিখেছেন, ইমোশনাল ব্যাগেজ সবচেয়ে ভারী... অতিরিক্ত ব্যাগেজ ফি ধার্য করা হোক। অন্য একজন লিখেছেন, এটি অনলাইনে সেরা গ্রাহক ফিড।

এর আগে রায়ানএয়ারে ভ্রমণকারী এক নারী জানালার পাশের সিটে বসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত তার সিটের পাশে কোনো জানালা ছিল না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।