Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় ২৬ মার্চ স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

admin • 26 Mar 2023, 10:56 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম অবমুক্ত করেন তিনি।

 

এ উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

 

এ সময় অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদ্বয়সহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।