Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত : সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন

admin • 08 Apr 2025, 01:15 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত : সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন

ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। সোমবার (৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান আয়োজকরা।

 

রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

  কিন্তু ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল রাতে এক বিবৃতিতে গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরাইলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।

  এই পরিপ্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরদিন শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত রাতে পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

  ইসরাইলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।