Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল

admin • 25 Jul 2024, 07:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল

সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এর আগে বুধবার রেল সচিব ড. হুমায়ুন কবীর সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বৃহস্পতিবার (থেকে কারফিউ শিথিল থাকাবস্থায় যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে।

সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ আরো কিছু রুটে কমিউটার ও লোকাল ট্রেন চলবে। ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হলে চলবে আন্তঃনগর ট্রেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।