Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
এক্সক্লসিভ

স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর রহমান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর রহমান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেন তিনি।

স্বর্ণ জয়ের পথে ইমরানুর সময় নেন ৬.৫৯ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।

সেমিফাইনালে অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগির কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হন ইমরানুর। সেখানে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি, প্রথম হন কাতারের ফেমি সেউন ওগুনোডে।

গত বছর এই ইভেন্টে সার্বিয়ার বেলগ্রেডে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। কাজাখস্তানে শনিবার সকালের হিটে ইমরানুর সময় নেন ৬ দশমিক ৭০ সেকেন্ড।

এই ইভেন্টে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।