Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

'স্বপ্ন কুড়াই' সমাজ উন্নয়ন সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শীতবস্ত্র বিতরণ

admin • 15 Jan 2026, 09:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
'স্বপ্ন কুড়াই' সমাজ উন্নয়ন সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শীতবস্ত্র বিতরণ

 'স্বপ্ন কুড়াই' সমাজ উন্নয়ন সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায়  আলোচনা সভা ও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় পরিবারের শিশুদের মাঝে কম্বল শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার কার্যলয়ে কেক কাটার মধ্যদিয়ে এই কার্যক্রম  অনুষ্ঠিত হয়। 

স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও কুষ্টিয়া  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার এ ধরনের কার্যক্রম সমাজের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য অনুকরণীয়। সরকারী ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমেই টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।